জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঘুষ ছাড়া কোনো কাজ করেন না রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার। রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসে তিনি বাবু সাহেব নামে পরিচিত। অনিয়ম, ঘুষ বাণিজ্য ও হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নামজারি, মিসকেসসহ গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষ তার হয়রানির শিকার হন
কর্মকর্তার এমন ঘুষ বাণিজ্যের বিষয়টি নিয়ে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন,আমার কথা বলতে হলে জেলা প্রশাসক স্যারের অনুমতি প্রয়োজন। তবে আমার কাছে কেউ সুনিদিষ্ট করে অভিযোগ দিলে কঠিন ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আপনি আমার কাছে যেকোনো মাধ্যমে ভিডিওটি পাঠান। আমি ভিডিওটি দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।
সুত্র বাংলাদেশ প্রতিদিন
Leave a Reply