1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মেসি ?

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৫৮১ Time View

স্টোর্র্টস ডেস্ক:: রানার্স-আপ মেডেলটা দ্রুতই খুলে ফেললেন মেসি। এক বছর আগে মারাকানার ছবিটাই যেন ফিরে এসেছিল সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালে। কোমরে দুটো হাত, লিওনেল মেসি শূন্য দৃষ্টিতে দেখছেন প্রতিপক্ষের জয়োৎসব। সেবার দেখতে হয়েছিল জার্মানদের উৎসব, এবার চিলিয়ানদের। ২০১৪ বিশ্বকাপ হয়েছিলেন টুর্নামেন্ট সেরা; ফাইনালে জার্মানির কাছে হারের পরও নিতে হয়েছিল গোল্ডেন বল পুরস্কার। এবারও নাকি টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়ার কথা ছিল তাঁরই। মেসি নাকি সেটি প্রত্যাখ্যান করেছেন!মেসি অনেকবারই জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে একটা বড় টুর্নামেন্টের শিরোপার জন্য ব্যক্তিগত সব ট্রফি দিয়ে দিতে রাজি তিনি! বার্সেলোনার জার্সিতে এত এত অর্জন। আর্জেন্টিনার জার্সিতে অর্জনের খাতাটা শূন্য! সেই হতাশা থেকেই কি তবে কোপা আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিতেও অস্বীকৃতি জানালেন মেসি?
টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। তবে টুর্নামেন্টের ওয়েবসাইটে অন্যসব পুরস্কারজয়ীর নাম থাকলেও সেরা খেলোয়াড় কে হয়েছেন সেটির উল্লেখ নেই! ১৯৮৭ সাল থেকে কোপার সব আসরেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। এবার কেন পুরস্কারটি দেওয়া হলো না এ বিষয়েও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর জানাচ্ছে, এবার মেসিকেই নাকি এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়। তবে আর্জেন্টিনা ফরোয়ার্ড পুরস্কার নিতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্টের কর্মকর্তারা তা মঞ্চ থেকে সরিয়ে ফেলতে বাধ্য হন। গুঞ্জন রয়েছে, কোপার ফাইনালে হারের হতাশা থেকেই মেসি এ ধরনের কোনো পুরস্কার নিতে চাননি। মেসি হয়তো বলতে চেয়েছেন, ‘এই পুরস্কার লইয়া আমি কী করিব?’ তথ্যসূত্র: মেইল অনলাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com