1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী  সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী বিপদ কেন আসে, এটি মানুষের পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য পুরস্কার ঘোষনা

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০১৫
  • ৭৫১ Time View

জগন্নাথপুর টোয়েন্টিফোর ডেস্ক- বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২০ লাখ টাকা এবং প্রত্যেক ক্রিকেটারের জন্য এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়াম্যান শ্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়াম্যান আরিফ খান জয় যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।

অ্যাডিলেডে অনুষ্ঠিত বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানের ব্যবধানে হারিয়েছে। এই জয়ে ৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামীতে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ এমন প্রত্যাশায় ক্রীড়ামোদীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com