1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির! থানায় জিডি

  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ক্যারিয়ারের শুরু থেকে নারী ঘটিত বিতর্ক পিছু ছাড়ছে না নাসিরের। গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করেন নাসির। বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে ছবিদেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর।
তবে বিয়ের সপ্তাহ না পেরোতেই খবর এলো অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির হোসেন। এ জন্য থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তার বর্তমান স্ত্রীর স্বামী দাবি করা এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ‘জিডি নাসিরের বিরুদ্ধে করা হয়নি। এটি তার স্ত্রী তামিমার বিরুদ্ধে করা হয়েছে।

একটা লোক এসে দাবি করেন, তিনি নাসিরের বর্তমান স্ত্রীর স্বামী। তামিমা তাকে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন। সে এখন আতঙ্কে আছেন।’

আরও দুই থেকে তিনদিন আগে সাধারণ ডায়েরিটি করা হয় বলে জানান ওসি আক্তারুজ্জামান ইলিয়াস। এর আগে ক্রিকেটার নাসির হোসেনের একটি ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে শোনা যায় ফোন করে এক ব্যক্তিকে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেছেন নাসির। রাকিব নামে ওই ব্যক্তি নাসিরকে প্রশ্ন করেন- ‘আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনে-শুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, আগেও বয়ফ্রেন্ড ছিল, সবকিছুই আমি জানি। আপনার বউ আপনার সঙ্গে ভালো থাকলে নিশ্চয়ই ১১ বছরের সংসার ভেঙে আমার কাছে চলে আসত না। পাল্টে প্রশ্নে রাকিব নাসিরকে বলেন আপনি কি চাননা আমি তামিমাতে নিয়ে ভালো থাকি?’ এভাবে চার মিনিট ২৮ সেকেন্ড কথা বলেন নাসির ও তার স্ত্রীর স্বামী দাবি করা রাকিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com