1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ক্রিকেটার শাহাদাতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ৫৮৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : নারী ও শিশু নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. ইউসুফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার শাহাদাতকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেনমিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ।

ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত। বিচারক তার আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার রাতে রাজধানীর মালিবাগ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে নারী ও শিশু নির্যাতনের মামলায় শাহাদাতের স্ত্রী নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।
পরের দিন রোববার নিত্য শাহাদাতকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে জামিন আবেদন করেন নিত্যর আইনজীবী। বিচারক শুনানি শেষে জামিন ও রিমান্ড নামঞ্জু করে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com