1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ফখরুলের ওপর হামলা,আহত-৫

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৩৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসাখালীতে এ হামলা চালানো হয়। এসময় মির্জা ফখরুলসহ বিএনপির অন্তত ৫ নেতা আহত হয়েছেন।
গাড়ি বহরে থাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাইয়াজ শুভ জানান, পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিতে তারা কাপ্তাই হয়ে রাঙ্গামাটি যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় পৌঁছলে তাদের গাড়িবহরে স্থানীয় আওয়মী লীগ ও যুবলীগের কর্মীরা গতিরোধ করে। প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তাদের গাড়িবহরে লাঠিসোঁটা, রামদাসহ হামলা করে। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর আহত হন।
ডা. শুভ আরও জানান, হামলায় তিনি নিজেও আহত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গাড়িতে ছিলেন তার কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া গাড়ি বহরে থাকা ৭-৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় রাঙ্গামাটি যাওয়ার সিদ্ধান্ত বদলে তারা চট্টগ্রামে ফিরে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com