1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

খালেদা জিয়ার বিরুদ্ধে এবার কোটি টাকার মানহানি মামলা

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ৪২০ Time View

স্টাফ রিপোর্টার:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

আমরা মুক্তিযোদ্ধা সন্তান কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও মুরাদনগর উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শরিফুল আলম চৌধুরী মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলি আদালতের বিচারক ফাহাদ বিন আমীন চৌধুরী মামলাটি আমলে নিয়ে ২ জুনের মধ্যে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এসটি আহমেদ ফয়সাল।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্যে বলেন, য্ক্তুরাষ্ট্রে এফবিআই’র মামলার নথিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে।

ওই বক্তব্যটি তাৎক্ষণিকভাবে ইন্টারনেট, অনলাইনভিত্তিক সংবাদ সংস্থা ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এবং বাদী বাংলাদেশের আ.লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মুরাদনগর উপজেলা শাখার সহ-সম্পাদক হওয়ায় খালেদা জিয়ার বক্তব্যে স্থানীয়ভাবে বাদীর ব্যাপক মানহানি হয়েছে। যাতে বাদীর আনুমানিক এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একমাত্র আসামি করে কুমিল্লার আদালতে মানহানি মামলা দায়ের করেন শরিফুল আলম চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com