1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন রোনালদো

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাকালো আয়োজনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করে নিয়েছে সৌদি ক্লাব আল নাসর। বৃহস্পতিবারই হয়তো নাসরের জার্সিতে মাঠে দেখা যাবে সিআরসেভেনকে। শুরু হবে রোনালদোর এশিয়া মিশন।
এর মাঝে একটি বিষয় তীব্রভাবে উঁকি দিচ্ছে, তা হলো রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে। নাসর তো ইউরোপের কোনো দল না, তাহলে কীভাবে খেলবে তারা। কিন্তু সম্ভব।

আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। সেই হিসেবে ২০২৫ পর্যন্ত তাঁর সৌদি আরবের ক্লাবটিতেই থাকার কথা। আগামী মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন রোনালদো।

আল নাসরের মালিকানা সৌদি আরাবিয়ান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলের মালিকানাও তাদের। এটাই রোনালদোকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ এনে দিতে পারে

আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির একটি শর্ত এ রকম—নিউক্যাসল যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়, তাহলে তিনি সেখানে ধারে খেলতে যেতে পারবেন।

নিউক্যাসল এই মুহূর্তে রয়েছে দারুণ ফর্মে। ইংলিশ লিগে ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে দলটি। মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। নিউক্যাসল সেরা চারে থাকলেই রোনালদো খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগ।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।আর্জেন্টিনায় বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে গতকাল (মঙ্গলবার) আমন্ত্রণ জানান এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। গাবারদির মাধ্যমে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের ধন্যবাদ জানান তিনি। বুধবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে এই খবর।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com