1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত!

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ২৯২ Time View

তাহিরপুর প্রতিনিধি :: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি সোমবার ডাকযোগে আমিরুল ইসলামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম।

আমিরুল ইসলাম সুনামগঞ্জের শাল্লা উপজেলার সোনাখালী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

বিদ্যালয় সূত্র জানায়, ৫ জুন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিয়ে তার অফিস কক্ষে আসতে বলেন। পরবর্তী সময়ে ওই ছাত্রী অফিস কক্ষে না যাওয়ায় প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে তাকে বেত্রাঘাত করেন।

ওই ছাত্রীর বাবা ৭ জুন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনওর নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হয়।

পরে ইউএনও বিদ্যালয় পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেন।

এ ব্যাপারে আমিরুল ইসলাম বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার, ছাত্র-ছাত্রী শিক্ষকের নিকট সন্তানতুল্য। পাঠদানে মনযোগী হওয়ার জন্য শাসন করাটা যদি যৌন হয়রানির আওতায় পড়ে তবে সম্মান হারানোর ভয়ে কোনও শিক্ষার্থীকেই আর শাসন করবেন না শিক্ষকরা।’

তাহিরপুরের কাউকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সভায় প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার পর এ সংক্রান্ত একটি চিঠি ডাকযোগে আমিরুল ইসলামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com