1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ছিন্ন হলো বন্ধন; মেসি বললেন ‘আবার ফিরব বার্সেলোনায়’

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বার্সেলোনার হয়ে লিওনেল মেসির শেষ সংবাদ সম্মেলন চলছে। এর মাধ্যমেই প্রিয় ক্লাবটির সঙ্গে ২১ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি হয়ে যাচ্ছে মেসির। তার পরবর্তী গন্তব্য ফরাসি ক্লাব পিএসজি। সংবাদ সম্মেলনে প্রশ্নে কোনো বিধি-নিষেধ রাখেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কেঁদে ফেলেন। কোনোভাবেই তিনি চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। কান্নার দমকে কথাও বলতে পারছিলেন না ৩৪ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়ক।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘১৩ বছর বয়সে এখানে এসেছিলাম আমি। আজ ২১ বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান-আর্জেন্টাইন সন্তান। ক্লাবটার হয়ে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি ভেবেছিলাম সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, সব বিষয়ে সম্মতি হয়ে গেছে। এরপর একেবারে শেষ মুহূর্তে জানা গেল লা লিগার নিয়মের কারণে চুক্তি নবায়নকে আনুষ্ঠানিক করা সম্ভব হচ্ছে না। এটাই হয়েছে।’

 

মেসি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এই ক্লাবটা, এই জায়গাটা ছেড়ে যাচ্ছি। আমার জীবন পুরো বদলে যাচ্ছে। এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। এটা অনেক বড় পরিবর্তন। আমার পরিবারের জন্যও এই শহর ছেড়ে যাওয়া কঠিন হবে। তবে আমরা  হয়তো স্বাভাবিক হয়ে যাব। কঠিন চ্যালেঞ্জ এটা। তবে মানতেই হবে যে, নতুন করে শুরু করতে হবে। আমি এখানে থাকতে চেয়েছিলাম। সেটাই পরিকল্পনা ছিল। কিন্তু আজ সবকিছু ছেড়ে যেতে হচ্ছে।’

দর্শকহীন মাঠে বিদায় নেওয়াটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মেসিকে, ‘দর্শকহীন মাঠে বিদায় এভাবে বিদায় নিতে হবে কখনো ভাবিনি। মনে হয় না কেউই ভেবেছে। চেয়েছিলাম মাঠভর্তি দর্শকের সামনে তাদের বিদায়ী অভ্যর্থনার মধ্য দিয়ে ক্লাব ছাড়ব। দেড় বছর ধরে মাঠে আমাদের সমর্থকদের দেখতে পাইনি। তাদের না দেখে বিদায় নিতে হচ্ছে, এই ব্যাপারটাই বেশি কষ্ট দিচ্ছে। তবে আমি এখানে আবার ফিরব, এটা আমার ঘর। আমার সন্তানদেরও আমি কথা দিয়েছি, আমি আবার এখানে ফিরে আসব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com