1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

জগন্নাথপুরকে খেলাফতের দুর্গে পরিণত করে রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে:শায়খ মাওলানা ফয়েজ আহমদ

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগন্জ উপজেলা হচ্ছে শায়খে কাতিয়া ও শায়খে গাজিনগরী, শায়েখ হবিবপুরী রহ. এর স্মৃতি বিজড়িত উলামা মাশায়েখের পূন্য ভূমি,তাই এ ভূমিকে খেলাফতের দূর্গ হিসেবে পরিনত করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে গরীব দুঃখী মেহনতি মানুষের প্রতীক রিকশা মার্কাকে বিজয়ী করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে স্বদেশ আগমন উপলক্ষেি সোমবার (৫ জানুয়ারী) তাঁর সাথে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।


উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আকমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সুনামগঞ্জ ৩ আসনে রিকশা মার্কার প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মুফতি ছালেহ আহমদ, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সানাওয়ার আলী, মাওলানা আব্দুল কদ্দুস, মাওলানা শামসুল হক, মাওলানা উমর ফারুক, মাওলানা আব্দুল বাসিত, পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াজুদ্দিন রাজু, উপজেলা যুগ্ম সম্পাদক সম্পাদক মাওলানা তারেক আহমদ সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান পৌর শাখার সহ সভাপতি ডা: ওয়ালিউল্লাহ সহ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com