1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রী/আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারীর গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জগন্নাথপুরের আতাউর রহমান মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩০ Time View

সিলেট সংবাদদাতা:: বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি আতাউর রহমান কমিশনের সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি সিলেট বিভাগের সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে সকল জেলা, মহানগর, উপজেলা এবং পৌরসভা শাখাসমূহের সকল কার্যক্রম তদারকি ও কমিশনকে গতিশীল করতে কাজ করবেন আতাউর রহমান। আঞ্চলিক সমন্বয়কারী হিসেবে এখন থেকে আতাউর রহমান নিজের গাড়িতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পতাকা ও মনোগ্রাম ব্যবহার করতে পারবেন। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি অল্পভোটে পরাজিত হন উপজেলা পরিষদ নির্বাচনে। দীর্ঘদিন ধরে সিলেট শহরে ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবাধিকার সংগঠনের একজন হয়ে কাজ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com