1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরের পল্লীতে আধিপত্যের বিরোধ গুলি বিনিময় গুরুতর আহত ১ জন ওসমানীতে

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬
  • ২৮৪ Time View

সৈয়দপুর শাহারপাড়া প্রতিনিধি:; জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কুরিকা গ্রামে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ও বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এঘটনা ঘটে। গ্রামবাসী জানান, ওই গ্রামের আশরাফুল কামালী ও আবুল আহাদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে বৃহস্পতিবার বিকেলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষের লোকাজন কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে বলে গ্রামবাসী সূত্র জানায়। এঘটনায় মহসিন কামালী(১৫) নামের এক তরুণ গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জিওসমাণী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ রাতে ঘটনাস্থল পরির্দশন করে। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এএসআই আব্দুস সালাম জানান, ঘটনাস্থল পরির্দশন করে গুলাগুলির কোন খবর পাননি। সংষর্ষের ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com