1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দৈনন্দিন লেনদেনে ইসলামের ৬ নির্দেশনা মেনে চলুন বিনোদনের আড়ালে অশ্লীলতা, আস্তানাটি গুঁড়িয়ে দিলো পুলিশ জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু মাদক, কিশোর গ্যাং চাঁদাবাজ দমনে ‘ভিন্ন’ অভিযানের চিন্তা, আলোচনায় ‘অপারেশন ক্লিনহার্ট’ ঋণ শোধে অযথা বিলম্ব নিয়ে মহানবী (সা.)-এর সতর্কবার্তা প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আনন্দ বিষাদের পর খুশি জগন্নাথপুরের সেই সাতজন প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে শাহজালাল উচ্চ বিদয়ালয়ে স্কুল ফিডিং উদ্ধোধন করলেন এমপি কয়ছর আহমদ

জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর পৌরএলাকার হবিবনগরে ‘ইছরাক আলী এন্ড শায়রুননেছা প্রাথমিক বিদ্যালয়’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হবিবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাধী

যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা দুলদুল বারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী এম এ কাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ভূঁইয়া ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ।  অন্যদের মধ্যে বক্তব্য দেন সালাহ উদ্দিন আহমদ, সুফি মিয়া, সালামত মিয়া, ঝুমন মিয়া, ওবায়দুর রহমান হামজা প্রমুখ।সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাসমিনা আক্তার। সভার শুরুতে পবিত্র কোরবান থেকে তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী আনিকা আক্তার।

সভায় বক্তারা বলেন, এলাকায় শিক্ষার আলো ছড়াতে হবিবপুরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দুলদুল বারীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি গত দুই বছর ধরে নিজস্ব অর্থায়নে ঘর ভাড়া নিয়ে এই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম  পরিচালনা করে আসছিলেন। আজ তিনি নিজের মালিকানাধীন ১২ শতক  জমি দান করে সেখানে স্থায়ী নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা এই অবহেলিত জনপদে শিক্ষার আলো জ্বালাতে এক অনন্য ভূমিকা রাখবে। তাঁর মতো সমাজের বিত্তশালী ও সুহৃদ ব্যক্তিরা যদি এমন মহতি কাজে এগিয়ে আসেন, তবেই একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠন সম্ভব।

পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com