1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ২৮৫ Time View

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হবিবপুর এলাকার বাসিন্দা কাউন্সিলর দেলোয়ার হোসাইনের প্রচেষ্ঠায় লিভার ক্যানসারে আক্রান্ত হবিবপুর কোণাপাড়া গ্রামের বাসিন্দা দরিদ্র গাজিবুর রহমান গাজীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে।

শনিবার বিকেলে জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের উপস্থিতিতে হবিবপুর গ্রামের বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় ১৫ হাজার ৩ শত ৬০ টাকা ক্যানসারে আক্রান্ত ব্যক্তির পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, হবিবপুর গ্রামের মুরব্বি রুয়াব আলী, আব্দুর রব, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com