1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ‘খোয়া’ যাওয়া লাখ টাকা ফিরিয়ে দিল পুলিশ

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১১ Time View

স্টাফ রিপোর্টার::

৪দিন আগে খোয়া যাওয়া লাখ টাকা উদ্ধার করে  পুলিশ ফিরিয়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।

গতকাল বোরবার (১২ মে)  রাতে জগন্নাথপুর থানায় ওই টাকা প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত নার্স সুপারভাইজার খোদেজা বেগম তাঁর স্বামী সৈয়দ বাহারুল ইসলামের কাছে দুই লাখ টাকা দিয়ে জগন্নাথপুর বাজারে ব্যাংকে জমা দিতে পাঠান। পথিমধ্যে বাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে এক লাখ টাকার একটি বান্ডেল হারিয়ে যায়। পরে বিষয়টি জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানান খোদেজা বেগম। এরপর থেকে ওই এক লাখ টাকা উদ্ধারে অভিযান শুরু করেন থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর এসআই জিয়া উদ্দিন এ ব্যাপারে কাজ শুরু করেন। একটি অটোরিকশায় ওঠার সময় টাকাগুলো অটোতেই পড়েছিল। রোববার টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

ওই অবসরপ্রাপ্ত নার্স সুপারভাইজার খোদেজা বেগম বলেন, টাকাগুলো ফিরে পাবো ভাবিনি। কারণ মনে হয়েছিল পকেটমার বা ছিনতাই হলে হয়তো পুলিশ খুঁজে বের করতে পারবে। কিন্তু এটা তো হারিয়ে যাওয়ার ঘটনা। বিষয়টি থানায় গিয়ে ওসিকে মৌখিকভাবে বলার পর তিনি খুবই গুরুত্ব সহকারি কাজ করেছেন। এজন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com