1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

জগন্নাথপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৪৮১ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এবারের দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপরে মাদ্রাসা পরিচালনা কমিটি ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের যৌথ উদ্যোগে রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের সভাপতি মোঃ মছদ্দর মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী আব্দুল মান্নান জিহাদির পরিচালনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ক্বারী গাজী তাজুল ইসলাম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের নাজিম, সাবেক ছাত্রনেতা আবুল হাশিম ডালিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর, রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ হাফিজ উদ্দিন প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র রিপন মিয়া, নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র আইন উদ্দিন, শানে ফুলতলী পরিবেশন করেন পরিক্ষার্থী ছাত্রী সৈয়দা আয়েশা আক্তার। মানপত্র পাঠ করেন পরিক্ষার্থী ছাত্রী হাজেরা আক্তার আনিতা। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম। পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।
এর পূর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র মৌলভী মুফতী হোসাইন আহমদ। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওঃ তাজুল ইসলাম ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com