1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

জগন্নাথপুরে নৌকার সমর্থনে আওয়ামীলীগের ইউনিয়ন ভিত্তিক জনসভার দিনক্ষন নির্ধারণ

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০১৬
  • ৪৩১ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক কর্মীসভা শুক্রবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর, ফখরুল ইসলাম,মনু মোহাম্মদ মতছির, আব্দুল তাহিদ প্রমুখ এছাড়াও সভায় উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসন্মতিক্রমে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে নির্বাচনী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী ১৬ মে উপজেলার পাটলী ইউনিয়নের রসুল গঞ্জ বাজারে,১৭ মে আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে ১৯ মে পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে ২১ মে রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে ২৩ মে কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজাওে,২৪ মে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে২৫মে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া ও সোনাতনপুর বাজারে নির্বাচনী সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনার জন্য নির্বাচনী সভার দিনক্ষন ঠিক করা হয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে আমরা আমাদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নজরদারি ও প্রচারনা অব্যাহত রাখব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com