1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদ-এর নতুন প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে আইনশৃঙ্খলা সভায় পুলিশি হয়রানির অভিযোগ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ সুপার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা জগন্নাথপুরে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ‘দুই ভাইয়ের’ একই সঙ্গে জানাজা, পাশাপাশি কবর জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

জগন্নাথপুরে ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সভা, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭৪ Time View

স্টাফ রিপোর্টার::

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তিকর অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

ফারিয়া জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাছিরুল ইসলাম ভুঞা, সাংবাদিক শাহ ফুজায়েল এবং মেডিসিন কোম্পানির কর্মকর্তা জয়নাল আবেদীন।

সভায় ফারিয়ার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সভাপতি সুজন কবির, প্রধান উপদেষ্টা সুজল কবীর, উপদেষ্টা নুর আহাদ, মনি শংকর, সাইফুল ইসলাম, সাবেক উপদেষ্টা আজিজুর রহমান, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের অন্যতম शिक्षित ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। তারা কোনো দালাল নন, বরং স্বাস্থ্যসেবা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা অবিলম্বে প্রতিনিধিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মানহানিকর বক্তব্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রত্যাহারের দাবি জানান। একইসাথে প্রতিনিধিদের হয়রানি বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে বক্তারা হুশিয়ারি দেন যে, প্রতিনিধিদের মর্যাদা রক্ষায় যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com