স্টাফ রিপোটার::আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের পক্ষে ধানের শীষের সমর্থনে গনসংযোগ করেছে জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর ছাত্রদল সভাপতি আলফুজ্জামান বকুলের নেতৃত্বে এই গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। গনসংযোগ ও পথসভায় জেলা ছাত্রদল নেতা পৌর ছাত্রদল সভাপতি আলফুজ্জামান বকুল বলেন, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আমি নিজে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু দলের নির্দেশ মোতাবেক আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। দেশ ও জাতির দুর্দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা আলী নুর, ফখরুল ইসলাম, লাহিন মিয়া, জোবেদ আলী লখন, ওয়াদুদ কামালী, মিসবাহ কামালী, জুয়েল মিয়া, আবুল হাসনাত আমীর, সাইয়িদ কাবেরী, আলীউল আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল নেতা আক্তার হোসেন, সুমেল আহমদ, মাহমুদ চৌধুরী ও সুয়েব আহমদ প্রমুখ।
Leave a Reply