1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে গবাদি পশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৩৮৪ Time View

পাটলী সংবাদদাতা :: জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গবাদি পশুর প্রাণহানি ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পাটলী-ভবের বাজার সড়কের রত্না নদীর তীরবর্তী বিদ্যুতের খুটির টানা তারে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গরুটির মৃত্যু হয় ।

স্থানীয় বাসিন্দারা জানান, পাটলী ইউনিয়নের পাটলী-ভবের বাজার সড়কের রত্মা নদীর নিকটবর্তী স্থাপিত বিদ্যুতের ওই খুটির জনসাধারনের যাতাযাতের জন্য বিপদজনক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার জনসাধারন যাতায়াত করেন। গতকাল সোমবার ওই স্থানে এক কৃষকের্ একটি ভেড়া বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিক সময় এলাকাবাসী শুকনো বাঁশ দিয়ে বিদ্যুতের তার থেকে ভেরাটিকে জীবিত উদ্ধার করেন । ঝুঁকিপূর্ন খুটির ব্যাপারে স্থানীয় বিদ্যুৎ অফিসকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

ক্ষতিগ্রস্থের শিকার গবাদি পশুর মালিক পাটলী গ্রামের বাসিন্দা ছানু মিয়া বলেন, আমার গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সাথে সাথে আমি জগন্নাথপুর বিদ্যুৎ অফিসে ফোন করি অথচ তারা বেলা সাড়ে এগারটা পর্যন্ত কোন সাড়া দেননি। এই খুটি আমাদের এলাকার জন্য বিপদজনক হয়ে পড়েছে। এই রাস্থা আমাদের এলাকা সহ কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা।

জগন্নাথপুর উপজেলা সহকারী বিদ্যুৎ প্রকৌশলী পাভেল আহমদ গাবাদি পশুর মৃত্যুর খবর’ নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, বিদ্যুতে ওই খুঁটির সমস্যাটি আজ মঙ্গলবার সমাধান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com