1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে ভূঁয়া মাজার সাজিয়ে গানের আসর পন্ড করে দিয়েছে পুলিশ

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৩২৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের পল্লীতে ভূয়া মাজার সাজিয়ে গান বাজনার আসর বসানোর অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গানের আসর পন্ড করে দিয়েছে। জানা গেছে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাক্ষনগাঁও গ্রামের আফছর উল্যা ভূয়া মাজার সাজিয়ে শুক্রবার গানের আসর বসানোর উদ্যোগ নিলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এলাকাবাসী ভূয়া মাজার সাজানোর প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গানের আসর পন্ড করে দেয়। স্থানীয় ইউপি সদস্য জানান,ভূয়া মাজার সাজিয়ে গানের আসর বসানোর অভিযোগে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গানের আসর পন্ড করে দেয়। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস.আই অভিজিৎ সিনহা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,কবরস্থানকে ভূয়া মাজার বানিয়ে গানবাজনার আয়োজন করার অভিযোগে ঘটনাস্থলে গিয়ে গানের আসর বন্ধ করে দিয়েছি। তিনি মাজারের অসিত্ব পাওয়া যায়নি বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com