1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুপদ সূত্রধর এর বদলি জনিত বিদায় সংবর্ধনা গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের উদ্যাগে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দনূর এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইমা আক্তার ও জয় দেবনাথের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন শিক্ষক গুরুপদ সূত্রধর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক জয়ন্ত রায়,সহকারী শিক্ষক মির্জা সাউদ সালেহ,অশোক রঞ্জন দাশ,ইউসুফ আব্দুল্লাহ পিন্টু,মাহমুদুল হাসান প্রমুখ সভায় বক্তারা শিক্ষক গুরুপদ সূত্রধরের কর্মময় জীবনের প্রতি আলোচনা করে বলেন, তিনি ছিলেন একজন কর্মট দক্ষ ও আর্দশবান শিক্ষক। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের বদলি বিদ্যালয়ের জন্য কাঙ্ক্ষিত ছিল না । স্বীয় কর্মের মধ্যে দিয়ে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন। বক্তারা তাঁর কর্মময় জীবনের সফলতা কামনা করেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে শিক্ষক গুরুপদ সূত্রধর বলেন,আমার শিক্ষকতা জীবনের দীর্ঘ ও গুরুত্বপূর্ণ সময় এ বিদ্যালয়ে কেটেছে তাই বিদ্যালয়ের স্মৃতি আমার মনে আজীবন থাকবে। তিনি বিদায় সংবর্ধনা আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর কর্মকালীন সময়ের কর্মযজ্ঞ তুলে ধরে প্রামাণ্য চিত্র বড় পর্দায়  উপস্থাপন করা হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে  তাকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com