1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুরে চার হাজার শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪২৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় মিড ডে মিল্ক কর্মসূচী চালু করণের লক্ষ্যে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার চার হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com