1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ট বিহারে ভক্তের ঢল

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৭৮ Time View

স্টাফ রিপোর্টার-

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের পরম প্রেমময় ভগবান শ্রী কৃষ্ণের গোষ্ট বিহার উপলক্ষে বার্ষিক মহোৎসব  বৃহস্পতিবার দিনব্যাপী বিপুল ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পালিত হয়। সকাল ছয়টায় উৎসবের উদ্বোধন ও নগর পরিক্রমা, সকাল ৯ টায় শ্রীকৃষ্ণের গোষ্টে গমন বিকেলে ফিরা গোষ্ট, লীলা সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছরের মতো পৌর শহরের যাত্রাপাশা মঙ্গল চন্ডী মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।  বিকেল চারটায় মাঠে ফেরা গোষ্ট  অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভক্ত সমাগম ঘটে। এছাড়াও যাত্রা পাশা গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়। একদিন ব্যাপী উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যনীয়। উৎসব উপভোগ করতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উৎসব অঙ্গনে সমবেত হন। উৎসবে শিশু কিশোরীদের  নৃত্যানুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ।উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারন গোপ,সাধারণ সম্পাদক প্রজেশ গোপ ও কোষাধ্যক্ষ জীবন গোপ প্রতি বছরের ন্যায় উৎসব সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com