স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম। শনিবার কলেজ গর্ভনিংবডির সভায় এ সিদ্ধান্ত হয়। কলেজ গর্ভনিংবডির এডহক কমিটির সভা কমিটির সভাপতি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির সভাপতিত্বে দুপুরে কলেজ অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সিদ্দিক আহমদ,ডা: আব্দুন আহাদ,কলেজ অধ্যক্ষ আব্দুন নূর শিক্ষক প্রতিনিধি প্রভাষক আব্দুল কাহার।
সভায় সর্বসন্মতিক্রমে কলেজ বাংলাবিভাগের সহাকরী অধ্যাপক জাহিদুল ইসলামকে কলেজর অধ্যক্ষ হিসেবে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য ১১ নভেম্বর বর্তমান অধ্যক্ষ আব্দুর নূর এ মেয়াদ শেষ হওয়ায় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়।
Leave a Reply