1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারী হওয়ায় মন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন

  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৪১১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর ডিগ্রী কলেজ জাতীয়করণ হওয়ায় জগন্নাথপুর ডিগ্রী কলেজ পরিচালনা পর্যদ সভাপতি স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ, কলেজের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ। অভিনন্দন বার্তায় নের্তৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনানুযায়ী প্রতিটি উপজেলায় স্কুল/কলেজ সরকারি করণের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণ করতে বিশেষ ভূমিকা রাখেন। সেই সাথে কলেজ পরিচালনা কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদও আন্তরিকতার সহিত ডিগ্রী কলেজ কে জাতীয়করনের দাবিকে ত্বরান্ধিত করতে ভূমিকা রাখেন। তাই জগন্নাথপুরের শিক্ষা বিস্তারে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর নাম অমলিন হয়ে থাকবে জগন্নাথপুরবাসীর হৃদয়ে। সেই সাথে প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদও কৃতজ্ঞতারবন্ধনে আবদ্ধ হয়ে রইলেন। অভিনন্দনকারীরা বর্তমান শিক্ষাবান্ধন সরকারের যোগপযোগী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অভিনন্দনজ্ঞাপনকারীরা হলেন,জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন ‍নূর,প্রভাষক বিজিত কুমার বৈদ্য,ফজলুল কাদের চৌধুরী, মনোরঞ্জন তালুকদার, সুরঞ্জিত কুমার সেন, অশেষ কান্তি দে,আব্দুল বাতেন,নিয়াজ আহমদ ভূঁইয়া,নিশীকান্ত দাশ,প্রতিভা রানী দাশ প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com