1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জাতীয় বীর মুস্তাফিজ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ৪১৮ Time View

স্টোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগে (আইপিএল) বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের জাদুকরি পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মুস্তাফিজকে জাতীয় বীর বলেও আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেছেন, মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন, সম্মানিত করেছেন, আমাদেরকে প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া কর সে যেনো তার বোলিংটা ধরে রাখতে পারে।

পরিকল্পনামন্ত্রী বলেন, এই মুহূর্তে মুস্তাফিজ নি:সন্দেহে (আনডাউটলি) বিশ্বের এক নম্বর বোলার। দুর্দান্ত বোলাল হিসেবে সারা বিশ্বে সে সমাদ্ধৃত। আমি এজন্য এখানেও তার (মুস্তাফিজ) ছবি লাগিয়েছি। বাইরেও লাগিয়েছি। আরো অনেক জায়গায় লাগাবো। মুস্তাফিজ যখন আপনাদের মাধ্যমে ফেসবুকে জানবে তখন সে অনেক খুশি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে তিনি বলেন, একটা জাতির মূল কাজটা কি? আমি এখানে কাজ করি দেশটাকে উন্নয়নের জন্য। একটি দেশের ‍উন্নয়ন তখনই স্বয়ংসম্পূর্ণ হবে যখন আমরা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলাসহ সব ক্ষেত্রেই উন্নয়ন করতে পারবো তখনই দেশের উন্নতি হবে। একটি দেশের উন্নয়নের জন্য আমরা যেভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করি তেমনি আমাদের দেশকে মুস্তাফিজ খেলাধুলায় এগিয়ে নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com