1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ১১৩৯ Time View

নিউজ ডেস্ক::আগামীকাল শনিবার জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সমঝোতা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
ওইদিন সকাল সাড়ে ৮টায় সদস্যগণের উপস্থিতিতে ক্লাব লবির দেয়ালে স্থাপিত প্রতিকৃতি উন্মোচন করা হবে এবং পরে পঁচাত্তরের কালরাতে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।
প্রসঙ্গত, স্বাধীনতা-উত্তর গত ৪৪ বছরে এই প্রথমবারের মতো বঙ্গবন্ধুর প্রতিকৃতি জাতীয় প্রেসক্লাবে স্থাপিত হতে যাচ্ছে। গত ২৮ মে সমঝোতা কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবের আলোকে এবং কমিটি দায়িত্বভার গ্রহণ-উত্তর সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com