1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম হাওর পরিদর্শন করলেন জগন্নাথপুরের ইউএনও পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০১৯

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুদলই একটি করে জয় পেয়েছে, হারের মুখ দেখেছে দুটি এবং একটি করে পরিত্যক্ত হয়েছে। উভয় দলেরই দখলে ৩ পয়েন্ট। ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলেরই।

এ অবস্থায় টনটনে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যাতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে এসেছে এক পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় ঢুকেছেন লিটন দাস।

ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেননি আন্দ্রে রাসেল। তবে চোট শংকা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছেন তিনি। আর অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েটের জায়গায় একাদশে এসেছেন বাঁহাতি ব্যাটার ড্যারেন ব্রাভো।

উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও ওশানে থমাস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com