1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:

ঢাকায় আ. লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে বেধড়ক পিটুনি

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে। তাঁদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়। আজ রোববার বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে।

‘জিয়ার সৈনিক এক হও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে একদল লোক তাঁদের পেটায়। একজনকে পেটানোর সময় পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়। যাঁদের পেটানো হয়েছে, তাঁদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com