1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

তামিম ইকবালের সেঞ্চুরি

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৫১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাত্র ১ রানে স্টাইনকজাইকে ক্যাচ দিয়েছিলেন তামিম ইকবাল। স্টানিকজাই সহজ সেই ক্যাচটি ধরতে পারেননি। তামিমের ক্যাচ ফেলে দিলে কী হয়, সেটা খুব ভালোভাবেই এখন টের পাচ্ছে আফগানরা। জীবন পেয়ে দারুণ এক সেঞ্চুরিতে নিজেকে মেলে ধরলেন এই বাঁ হাতি ওপেনার। দুর্দান্ত এই সেঞ্চুরিতে তামিম এখন সবার ওপরে। সাকিব আল হাসানকে ছাড়িয়ে তামিম এখন ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সেঞ্চুরির মালিক।
সৌম্য সরকার আজও পারেননি নিজেকে ফেরাতে। মাত্র ১১ রানেই শেষ হয়েছে তাঁর ইনিংসটি। দলীয় ২৩ রানের মাথায় তাঁর ফেরাটা শঙ্কার জন্ম দিলেও আপাতত তামিম ইকবাল ও সাব্বির রহমান দলের ব্যাটিংয়ের হাল ধরেছিলেন শক্ত হাতেই।
তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েই সাব্বির নিজেকে মেলে ধরেন। তামিমের সঙ্গে তাঁর ১৪০ রানের দারুণ জুটি গড়ে তাঁর ইনিংস শেষ হয়েছে ৬৫ রানে। ৭৯ বলে ৬ চার ও ৩ ছয়ে সাজানো তাঁর ইনিংসটি বড় হতে পারত। কিন্তু কিছুটা অধৈর্য হয়েই রহমত শাহর বলে নওরোজ মঙ্গলকে ক্যাচ দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com