1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

তাহিরপুরে জামাই-শ্বশুরের লড়াই

  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ Time View

সুনামগঞ্জের তাহিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাই বনাম শ্বশুরের মধ্যে ভোটের লড়াই জমেছে উঠেছে। প্রার্থী হওয়ার পর থেকেই দুজনেই রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, আর চাইছেন ভোট। ভোটের লড়াইয়ে তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তাদের ভোটের লড়াইয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে।

তারা হলেন- ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার (মেয়ের জামাই)। আর শ্বশুর উপজেলা বিএনপির সহ সভাপতি শামছুজ্জামান আহমেদ।

তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা পড়েছে ৪৮টি।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ না হলেও জামাই-শ্বশুর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় সবাই একটি ভিন্ন ভাবে দেখছেন।

স্বতন্ত্র প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার বলেন, ‘আমাদের লড়াই নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও আমি এটাকে স্বাভাবিকভাবেই দেখছি। কারণ ইউনিয়নের সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছেন। আমার অবস্থান ভাল।’

উপজেলা বিএনপির সহ সভাপতি শামছুজ্জামান আহমেদ বলেন, ‘ভোটাররা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে। জামাই এর আগে দুই বার নির্বাচন করেছে। তাই তার নির্বাচন করার কারণে আমার ভোটের কোনো প্রভাব পড়বে না। আগের নির্বাচনেও তিনি দুই-তিনশত ভোট পেয়েছেন। আশা করি ভোটারগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করবেন।’

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আপন জামাই-শ্বশুর রয়েছেন। ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com