1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম বিশ^ম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারুংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত ও আহত হন পাঁচজন।

আহতদের উদ্ধার করে প্রথম সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন চিকিৎসকরা।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com