1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

তিনটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলতে সিলেটে আসছে বাংলাদেশ এ দল ও শ্রীলঙ্কা এ দল

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৪৯৩ Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক :: তিনটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলতে সিলেটে আসছে বাংলাদেশ এ দল ও শ্রীলঙ্কা এ দল। আগামী শনিবার দল দুটি সিলেটে এসে পৌঁছাবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অনুশীলন ও ম্যাচে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। দল দুটির যাতায়াতের পথে ট্রাফিক নিয়ন্ত্রণেরও ব্যবস্থা নেয়া হচ্ছে।

শনিবার সিলেটে পৌঁছে হোটেল রোজভিউয়ে ওঠবে দল দুটি। রবিবার ও সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। সকল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাদেশ দল এবং বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুশীলন করবে শ্রীলঙ্কা দল। মঙ্গলবার মাঠে গড়াবে চারদিনের ম্যাচটি।

এ ম্যাচ শেষে ১৪, ১৫ ও ১৬ জুলাই অনুশীলন করবে দল দুটি। ১৭ জুলাই সকালে মাঠে গড়াবে প্রথম একদিনের ম্যাচটি। ১৯ জুলাই দ্বিতীয় এবং ২২ জুলাই তৃতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের মধ্যবর্তী দিনগুলোতে উভয় দলই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে। ২৩ জুলাই সিলেট ছাড়বে তারা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এ দলের এই সফরের পুরো সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।

তিনি বলেন, বাংলাদেশ এ দল ও শ্রীলঙ্কা এ দল এবং আম্পায়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোটেল, যাতায়াত পথ, অনুশীলন এবং ম্যাচ ভেন্যুতে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

পুলিশ কর্মকর্তা ওয়াহাব জানান, নিরাপত্তার জন্য দলগুলোর যাতায়াতের পথে প্রয়োজনীয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোজভিউ হোটেল থেকে সোবহানীঘাট-নাইওরপুল-কুমারপাড়া-শাহী ঈদগাহ-আম্বরখানা-মজুমদারী-খাসদবীর-চৌকিদেখি-লাক্কাতুরা বাজার হয়ে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পর্যন্ত এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com