1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

দক্ষিণ সুনামগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

  • Update Time : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সৎ দুলা ভাইয়ের (বোন জামাই) ছুরিকাঘাতে সৎ শ্যালক রাসিক মিয়া (২৯) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক দুলাভাই নাইজুল হক, সৎবোন ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন।

তিনি জানান, ঘাতক নাইজুল হক ছাতক উপজেলার খারাই গ্রামের জমসিদ আলীর ছেলে এবং মৃত রাসিক মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলার দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ও তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধ ছিল।

সোমবার (৫ এপ্রিল) বিকাল ৪ টায় দ্বিতীয় স্ত্রীর ছেলে রাসিক মিয়া ও তৃতীয় স্ত্রীর মেয়ে ছামিনা বেগমদের মধ্যে সম্পত্তির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছামিনা বেগমের স্বামী নাইজুল হক ধারালো চুরি দিয়ে তার শ্যালক রাসিক মিয়ার পেটে ছুরিকাঘাত করে এবং রাসিক মিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়েন যান। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে রাসিক মিয়া মারা যান।

খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ দেব অভিযান চালিয়ে ঘাতক নাইজুল হকসহ তার শাশুড়ী নুরুল নেছা, স্ত্রী ছামিনা বেগম, শ্যালিকা রিনা বেগমদেরকে আটক করেন।

এঘটনায় রাসিক মিয়ার ছোট ভাই নাছির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতকসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com