1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

দিরাইয়ে অবৈধ ট্রলির চাপায় প্রাণ গেল শিশুর

  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫৭৪ Time View

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে অবৈধ ট্রলির (সেলু মেশিন চালিত গাড়ী) চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু তানজিনা (১০) জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কান্দবপুর গ্রামের রুপায়েল মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) শিশুটি তার ফুফুর বাড়ি রফিনগর গ্রামে বেড়াতে আসে। আজ বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করা অবস্থায় বেপরোয়া ট্রলি গাড়িটি তাকে চাপা দেয়। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা শিশুটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ঘাতক চালক রফিনগর গ্রামের জিতু মিয়ার পুত্র আলকারিয়া ও ট্রলি গাড়িটি পুলিশ হেফাজতে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com