1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

দিরাইয়ে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মৃত্যু

  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিরাই উপজেলায় নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে হানিফ মিয়া (২০) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে মোবাইল বাজার থেকে নৌকাযোগে বাড়ি ফেরার পথে দিরাই উপজেলার নাচনগ্রামের পাশে এ ঘটনা ঘটে। মৃত যুবক হানিফ মিয়া শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের মারজেল হোসেনের ছেলে।
নৌকায় থাকা লোকজন জানান, আমরা এক সাথে ইঞ্জিনের নৌকায় মোবাইল বাজার থেকে দিরাই নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হঠাৎ চলন্ত নৌকার একপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হানিফ মিয়া নামের ওই যুবক পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক নৌকার মাঝিসহ কয়েকজন পানিতে নেমে তাকে খুঁজে পানির নিচ থেকে উদ্ধার করে। এরপর দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই উপজেলা হাসপতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা সুলতানা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com