1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

দুধের মধ্যে টেংরা মাছ!

  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ২২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকায় নদী থেকে দুধে পানি মেশানোর সময় মোতালেব হোসেন নামের এক দুধ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধের পাত্র থেকে ১ টি জ্যান্ত টেংরা মাছ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান দুধ ব্যবসায়ী মোতালেবকে ৩ মাসের কারাদন্ড প্রধান করেন। মোতাবেল হোসেন লাহিড়ী মোহনপুরের দুধ ব্যবসায়ী খগেন্দ্রনাথ ঘোষের সঙ্গে কাজ করেন। তিনি পার্শ্ববর্তী সলংগা থানার ঘুরকা গ্রামের চান্দু শেখের ছেলে। ঘটনার সময় খবর পেয়ে খগেন্দ্রনাথ পালিয়ে গেছেন।
উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস. এম. শহিদুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ চক্র লাহিড়ী মোহনপুর বাজারে নিয়মিত ভেজাল দুধ উৎপাদন করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এসব দুধ বিক্রি ও সরবরাহ করে আসছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে লাহিড়ী মোহনপুর বাজারে গেলে পাশের নদীতে দুধে পানি মেশানোর বিষয়টি তাদের নজরে আসে। এ সময় নৌকায় রাখা ৮ টি বড় দুধের পাত্রে মোট ৩২০ কেজি ভেজাল দুধ জব্দ করা হয়।
দুধে ভেজাল মেশানোর সময় আটক মোতালেব হোসেন জানান, প্রতি ১ মন দুধে ৮ কেজি করে পানি মিশিয়ে তারা বাজারে বিক্রি করে থাকেন। নদী থেকে পানি মেশানোর সময় দুধের পাত্রে ১ টি টেংরা মাছ চলে যায়। পরে পাত্র থেকে তাজা এই টেংরা মাছটি ধরা হয়।
সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com