1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪২১ Time View

স্টাফ রিপোর্টার:: দেশের অষ্টম বিভাগ হিসেবে যুক্ত হল ময়মনসিংহের নাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ নতুন বিভাগের অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পরপরই নিকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে নতুন এই বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নতুন এই বিভাগের লোকসংখ্যা প্রায় এক কোটি ১৬ লাখ ৭০ হাজার। ধারনা করা হয়েছিল, ছয় জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ হবে। কিন্তু টাঙ্গাইল ও কিশোরগঞ্জ ঢাকা বিভাগেই থেকে গেল। ভবিষ্যতে ঢাকা বিভাগকে ভেঙে ফরিদপুর নামে আরেকটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এ ছাড়া নোয়াখালী ও কুমিল্লাকে নিয়ে আরও একটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ময়মনসিংহ বিভাগের বিষয়ে মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com