1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দেশে কিডনি রোগী দুই কোটি, ৫০ লাখই শিশু

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিনে দিনে বাড়ছে দেশে কিডনি রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, দেশে বর্তমানে কম হলেও ২ কোটি মানুষ নানা ধরনের কিডনি সমস্যায় ভুগছে। তবে আশঙ্কার কথা হলো এদের মধ্যে এক-চতুর্থাংশই ১৮ বছরের কম বয়সী।
এমন বাস্তবতায় কিডনি রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে চিকিৎসার খরচ আরও সহজলভ্য করার তাগিদ দিয়েছেন তারা।
বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনি বিভাগের অধ্যাপক ডা. আফরোজা বেগম।
বিএসএমএমইউয়ে এ পর্যন্ত ১১ জন কিডনি প্রতিস্থাপন করেছেন বলে এসময় জানানো হয়। এ ছাড়া সরকারি হাসপাতালসহ কয়েকটি সেন্টারে কিডনি রোগীদের ডায়ালাইসিস করা হচ্ছে বলে জানান ডা. আফরোজা।
বিএসএমএমইউর শহীদ মিলন হলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ২০১৮ সালের কিডনি রোগীদের পরিসংখ্যান তুলে ধরে ডা. আফরোজা বলেন, বাংলাদেশে প্রায় ৫০ লাখ শিশু দীর্ঘমেয়াদি কিডনি সমস্যায় ভুগছে, যাদের মাত্র ১০ ভাগ পরিপূর্ণ বা আংশিক চিকিৎসা নিয়েছে।
এই কিডনি বিশেষজ্ঞ জানান, বিশ্বে প্রতি ঘণ্টায় কিডনি রোগে ৫ শিশুর মৃত্যু হয়। এ ছাড়া প্রায় ৮৫ কোটি মানুষ কিডনি জটিলতায় ভুগছে, যা ডায়াবেটিস রোগীর দ্বিগুণ।
মিট দ্য প্রেসে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘কিডনি রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। একইসঙ্গে চিকিৎসার খরচ আরও সহজলভ্য করতে হবে। এখনও দেশের কোনো উপজেলায় কারও কিডনি রোগ হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় না। এমনকি জেলা পর্যায়েও একই অবস্থা।’
সবখানে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, ‘সরকার কিডনি রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। রোগীর চিকিৎসায় ব্যয় কমাতে হবে।’
কনক বড়ুয়া বলেন, বিএসএমএমইউতে নেফ্রোলজি বিভাগকে আরও বড় করার চেষ্টা চলছে। শিশু কিডনি বিভাগে রোগীদের চিকিৎসায় সুযোগ-সুবিধা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com