মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে :
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)’র আসনের সাংসদ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী শেরপুরের নকলা উপজেলায় করোনা ভাইরাসের কারনে লকডাউনে থাকা একহাজার ৬০০ জন কর্মহীন ও বিভিন্ন দপ্তরে কর্মরত চতুর্থ শ্রেণীর অন্তত ২০০ কর্মচারীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
১৭ মে রোববার দিনব্যাপী তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ভ্যানু করে জনপ্রতি ২০০ টাকা হারে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন তিনি। তাছাড়া নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় কর্মরত চিকিৎসকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেন মতিয়া চৌধুরী এমপি।
উরফা ইউনিয়নে বিতরণ কালে শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও মো. রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধরসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক, পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply