1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নবীগঞ্জে আজিজুল হত্যা মামলার আসামী শ্যামলকে গ্রেফতার করেছে র‌্যাব

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০১৫
  • ৫৯২ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে:নবীগঞ্জ উপজেলার হুল আলোচিত ট্রিপল মার্ডার খ্যাত কসবা গ্রামের আজিজুল ইসলাম হত্যাকান্ডের মামলায় অত্যতম আসামী শ্যামল আহমদ (৩২) কে গত রবিবার গভীর রাতে সিলেটের জালালাবাদ এলাকা থেকে আটক করেছে র‌্যাব ৯ এর একদল সদস্য। পরে তাকে গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানায় হস্থান্তর করলে জেল হাজতে প্রেরন করে পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, গেলো মাসের ৬ তারিখে কসবা গ্রামের বহুল আলোচিত আজিজুল হত্যান্ডের ঘটনার পর থেকে ধৃত আসামী ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে শ্যামল আহমদ পলাতক ছিলো। পুলিশ ও র‌্যাব সদস্যরা আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অনেক আসামীকে গ্রেফতার করে। সর্বশেষ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সহযোগী পরিচালক মাঈদ উদ্দিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য পলাতক আসামী শ্যামলকে সিলেটের জালালাবাদ এলাকা থেকে আটক করে। পরে সোমবার সকালে নবীগঞ্জ থানায় হস্থান্তর করলে থানা পুলিশ ওই দিনই জেল হাজতে প্রেরন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com