1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা জাহেদ চৌধুরীর মৃত্যু

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৩২৩ Time View

নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের সবার প্রিয মুখ ছাত্রলীগ নেতা জাহেদ চৌধুরী (২৮) গতকাল রবিবার দুপুরে তার পিতা আব্দুল জলিল চৌধুরী জমাদার ও বোন জামাতাকে চিকিৎসা করাতে সিলেট গিয়ে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন। তার এই অকাল মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে কান্নার রুল পড়ে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ছুটে যান পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার লোকজন। বিকালে তার মরদেহ সিলেট থেকে নিজ বাড়ি ছালামতপুর গ্রামে পৌছলে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনার সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় ছালামতপুরস্থ পৌর বাস টার্মিনালে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, গত শনিবার বিকালে নিহত জাহেদ চৌধুরী তার পিতা আব্দুল জলিল চৌধুরী জমাদার ও তার ভগ্নিপতিকে ডাক্তার দেখানোর জন্য সিলেট শহরে যায়। ডাক্তার দেখিয়ে তার পিতা ওই দিন রাতেই বাড়িতে চলে আসেন। কিন্তু জাহেদ চৌধুরী তার ভগ্নিপতির মেডিকেল চেকআপের রিপোর্ট আনার জন্য সিলেট শহরস্থ একটি হোটেলে রাত্রী যাপন করেন। রবিবার বেলা ৩ টায় রিপোর্ট আনার কথা ছিল। কিন্তু দুপুর ১২ টার দিকে হঠাৎ করে জাহেদ চৌধুরীর বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সকলের প্রিয় মূখ ছাত্রলীগের অন্যতম নেতা জাহেদ চৌধুরীর মৃত্যুর খবর নবীগঞ্জে পৌছলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com