1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে

নবীগঞ্জে ডুবা থেকে নবজাতকের লাশ উদ্ধার!

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৬২ Time View

রাকিল হোসেন: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামে একটি ডুবাতে গতকাল বিকালে এক নবজাতক শিশুর মৃত দেহ পানিতে ভাসতে দেখা গেছে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার সময় পুলিশ লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসীর সূত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের হযরত দৌলতশাহ (রঃ) এর মাজার সংলগ্ন একটি ডুবায় বুধবার বিকালে গ্রামবাসী একটি নবজাতক শিশুর লাশ পানিতে ভাসতে দেখেন। এলাকাবাসী ধারনা করছেন, হয়তো কারো অবৈধ সর্ম্পকের পাপের ফসল এই নবজাতক। নিজেদের পাপকে ঢাকতে গিয়ে এই নবজাতক শিশুকে হত্যা করে ওই ডুবাতে ফেলে রাখা হয়েছে। ওই লাশ দেখতে এলাকাবাসী ওই স্থানে ভীড় জমিয়েছেন। অনেকেই বলছেন, কে সেই নবজাতকের খুনি ও জন্মদাতা?। ওদের খোজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা বিষয়টি সত্যতা নিশ্চিত করে শিশুটির মৃত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com