জগন্নাথপুর২৪ ডেস্ক::
নবীগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তি করায় ১ কিশোরকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। জানা গেছে, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টাচার্য্যের পুত্র আশীষ ভট্টাচার্য্য (১৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করে একটা পোস্ট দেয়। ফেসবুকের এই পোস্ট দেখে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়।
পরে নবীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নেতৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়।
নবীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে বিশেষ অনুরোধ করা হলো। সুত্র কালের কণ্ঠ
Leave a Reply