1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা শকদিল আর নেই

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৪৪৫ Time View

রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,উপজেলা আওয়ামীলীগ নেতা,সাবেক ইউপি সদস্য শকদিল হোসেন বৃহস্পতিবার বেলা ২টার সময় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৬বছর। তিনি লিভার জনিত রোগে ভোগছিলেন।মৃত্যুর সংবাদটি তার গ্রামের বাড়ি ইনাতগঞ্জের রমজানপুর গ্রামে এসে পৌছলে পরিবারসহ আত্বীয়স্বজনের কান্নায় আকাশ বাতাশ ভারি উঠে। সেই সাথে এলাকায় নেমে এসেছে।শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে,৩মেয়ে নাতি নাতনীসহ অনেক আত্বীয়স্বজন রেখে গেছেন। শকিদল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,ইনাতগঞ্জ মেডিকেল অফিসার ডাক্তার জাহাঙ্গীর আলমপ্রমূখ।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,শকদিল হোসেন ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব,একাধারে একজন সমাজ সেবক। তাহার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ তথা এলাকাবাসী একজন যোগ্য ব্যাক্তিকে হারালো।নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com