1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সম্ভাব্য টাইগার একাদশ

  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ Time View

স্পোর্টস ডেস্ক::

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে স্পিন মঞ্চে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।  একই ভেন্যুতে আজ পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

জয়ের ধারা বজায় রাখাই বাংলাদেশের প্রধান লক্ষ্য। লক্ষ্য অবশ্য আরেকটি রয়েছে। প্রথম ম্যাচ জয়ে তিন লাফ দিয়ে র্যাংকিংয়ে ১০ থেকে ৭-এ চলে এসেছে বাংলাদেশ। এবার লক্ষ্য অস্ট্রেলিয়াকে টপকে পাঁচে পৌঁছানোর।

অবশ্য এখনই সেই ভাবনা মাথায় না নিয়ে ধাপে ধাপে আগানোর কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টানা জয় দিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার কথা জানিয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সেই লক্ষ্যে কেমন হতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ? সূত্র জানিয়েছে, উইনিং কন্ডিশন নিয়েই নামার ইচ্ছা বাংলাদেশ দলের। কেউ যখন ইনজুরি নন ও সবাই ফর্মে, সে ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে চান না নির্বাচকরা।

পেসার শরিফুল ইসলামের সঙ্গে আগের ম্যাচের মতো সৌম্যকেও সাইড বেঞ্চে দেখা যেতে পারে।

তবে পরিবর্তন আসার সম্ভাবনা আছে নিউজিল্যান্ড শিবিরে। করোনা কাটিয়ে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার ফিন অ্যালেন। টম ব্লান্ডেলের জায়গায় তাকে খেলাতে পারে কিউই টিম ম্যানেজমেন্ট।

দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল/ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com