1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রচারণায় তারেক রহমান সিলেটে, আজ বিএনপির জনসভা

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ২২৭ ফ্লাইটে সিলেট পৌঁছান তিনি। বিমানবন্দর থেকেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান।

শাহজালালের মাজার জিয়ারত করে তিনি দু’রাকাত নফল নামাজ পড়েন। এরপর দরগাহ্ গোরস্থানে বঙ্গবীর এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন।

বিমানবন্দরে তারেক রহমানকে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ নেতা-কর্মীরা।

এদিকে মাজার জিয়ারত শেষে সময় ও পরিস্থিতি অনুযায়ী রাতেই দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার কথাও রয়েছে তারেক রহমানের। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান। এ সময় তিনি সিলেট বিভাগের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com