1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নুরের বাসায় ডিবির অভিযান, ছাত্র অধিকারের সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ‘দরজা ভেঙে’ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।

আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে হোয়াটসঅ্যাপ বার্তায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব এ অভিযোগ জানান। এ বিষয়ে জানতে সকালে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি অভিযোগ করেন, ‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় রাত দুইটায় ডিবি অভিযান চালায়। দরজা ভেঙে রুমে প্রবেশ করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়। ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এর আগে রাত আটটায় বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল মোল্লাকেও সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com